বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সংকট মাঝে মাঝে আসে আবার চলেও যায়। এসময় ধৈর্য ধরতে হয়। তাই ঘরে বসে পরিকল্পনা করো কীভাবে তোমাদের সময়টা অতিবাহিত করবে। আজকের চেষ্টায় বহুনির্বাচনি প্রশ্নগুলো রাখতে পারো,পাঠ্যবইটা পড়ো উত্তর পেয়ে যাবে।
১। মুজিবনগর সরকারের কার্যক্রম প্রধানত কয়ভাগে বিভক্ত ছিল ?
(ক) ২ ভাগে (খ) ৩ ভাগে
(গ) ৪ ভাগে (ঘ) ৫ভাগে ।
২। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের পূর্ব নাম (ক) ঢাকা সম্প্রচার কেন্দ্র
(খ) চট্টগ্রাম সম্প্রচার কেন্দ্র
(গ) আকাশবাণী সম্প্রচার কেন্দ্র
(ঘ) কালুরঘাট সম্প্রচার কেন্দ্র ।
৩। মুজিবনগর সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ করার কারণ-
(i) অস্ত্র সংগ্রহ (ii) যুদ্ধের পক্ষে জনমত গঠন (iii) বিদেশিদের সমর্থন আদায়।
নিচের কোনটি সঠিক
(ক) i (খ) iiও iii (গ) i ও ii (ঘ) i,ii ও iii । ৪। ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে কত হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয় ?
(ক) ৪ থেকে ৫ হাজার (খ) ৫ থেকে ৬ হাজার
(গ) ৬ থেকে ৭ হাজার (ঘ) ৭ থেকে ৮ হাজার ।
৫। মুজিবনগর সরকারকে শপথ বাক্য পাঠ করান-
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ) সৈয়দ নজরুল ইসলাম
(গ) ক্যাপ্টেন মনসুর আলী
(ঘ) অধ্যাপক ইউসুফ আলী।
৬। নিলয়ের মামা ১৯৭১ সালে নৌবাহিনীতে চাকরিরত অবস্থায় যুদ্ধ করেন। তিনি কত নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেন ?
(ক) ৫ নং সেক্টর (খ) ৭ নং সেক্টর
(গ) ১০ নং সেক্টর (ঘ) ১১ নং সেক্টর ।
৭। ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করার ব্যাপারে পূর্বশর্তগুলোর মধ্যে ছিল-
(i) সামরিক শাসন প্রত্যাহার (ii) গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর (iii) সেনাবাহিনীদের বেতন বৃদ্ধি।
নিচের কোনটি সঠিক
(ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i,ii ও iii ।
৮। ’অপারেশন জ্যাকপট’ কীসের নাম ?
(ক) অনুষ্ঠানের (খ) বিমান আক্রমন
(গ) পরিকল্পনার (ঘ) অভিযানের।
৯। ’কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন ?
(ক) খালেদ মোশাররফ (খ) জিয়াউর রহমান
(গ) জেনারেল ওসমানী (ঘ) কে.এম. সফিউল্লাহ।
১০। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল ?
(ক) ১ নং সেক্টর (খ) ২নং সেক্টর
(গ) ৩ নং সেক্টর (ঘ) ৪ নং সেক্টর ।
১১। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ?
(ক) তাজউদ্দিন আহমদ
(খ) খন্দকার মোশতাক
(গ) এম.মনসুর আলী
(ঘ) এ.এইচ.এম.কামারুজ্জামান।
১২। কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয় ?
(ক) ১০ মার্চ ১৯৭০ (খ) ১০ এপ্রিল ১৯৭১
(গ) ১৭ এপ্রিল ১৯৭১ (ঘ) ২০ মে ১৯৭১ ।
১৩। ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ?
(ক) ৬ ডিসেম্বর ১৯৭১ (খ) ৭ ডিসেম্বর ১৯৭১
(গ) ৮ ডিসেম্বর ১৯৭১ (ঘ) ৯ ডিসেম্বর ১৯৭২।
১৪। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
(ক) শেখ মুজিবুর রহমান (খ) তাজউদ্দিন আহমদ (গ) খন্দকার মোস্তাক (ঘ) এম মনসুর আলী।
১৫। কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন?
(ক) ১০ এপ্রিল ১৯৭০
(খ) ১০ এপ্রিল ১৯৭১
(গ) ১৭ এপ্রিল ১৯৭১
(ঘ) ২০এপ্রিল ১৯৭১ ।
১৬। ২৫ মার্চকে কী বলা হয় ?
(ক) গণহত্যা দিবস (খ) স্বাধীনতা দিবস
(গ) বিজয়দিবস (ঘ) মৈত্রী দিবস। ১৭। আমাদের বিজয় দিবস কত তারিখে ?
(ক) ৭ মার্চ (খ) ২৫ মার্চ
(গ) ১০ এপ্রিল (ঘ) ১৬ ডিসেম্বর