চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা :চরভদ্রাসনে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত ১ হাজার ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কয়েকটি স্থান ঘুরে কাজ হারানো এ সব মানুষের মধ্যে ব্যক্তি তহবিল হতে ত্রাণ হিসেবে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল তুলে দেন নিক্সন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, থানার ওসি নাজনীন খানম প্রমুখ। তিন উপজেলায় অব্যাহত ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে একই দিন তার নির্বাচনি এলাকার (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ রিকশা ও ভ্যানচালকদের হাতে নগদ ৫০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন এমপি নিক্সন চৌধুরী