কোভিড-১৯ টেস্টের জন্য ফরিদপুরে ল্যাব স্থাপনের কাজ প্রায় শেষের পথে। ইতিমধ্যে মেশিনসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি এসে পৌঁছেছে। ফরিদপুর মেডিক্যাল কলেজের একাডেমিক ভবনের চতুর্থ তলায় এ ল্যাব স্থাপনের কাজ চলছে। আগামী সপ্তাহ থেকেই এখানে শুরু হতে পারে কোভিড ১৯ টেস্ট। ফরিদপুর মেডিক্যাল কলেজ এর অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে ল্যাবের মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রপাতি এসে পৌঁছেছে। আগেভাগেই ল্যাবের কাজ শুরু করায় আগামী অল্পদিনের মধ্যে টেস্টের কাজ শুরু করা সম্ভব হবে।