চৌমুহনী শহরের কেন্দ্রস্থল করিমপুরে এক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বাড়িতে আসার দুই দিন পর মেডিক্যাল টিম আসার খবর পেয়ে সে পালিয়ে যায়। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, চৌমুহনী রেল স্টেশনের পশ্চিম বাড়ির জনৈক ব্যক্তি দুই দিন আগে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসে চুপচাপ থাকে। ব্যাপারটি জানাজানি হলে বৃহস্পতিবার মেডিক্যাল টিম ঐ ব্যক্তির বাড়িতে পৌঁছার আগেই আক্রান্ত ব্যক্তি পালিয়ে যায়। পরে বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়।