করোনা ভাইরাসের কারণে সব ধরনের খেলাধুলা বন্ধ। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বেন ডাঙ্কের আর তর সইছে না। পাকিস্তানে খেলতে যেতে মন চাইছে তার। পাকিস্তানে তার দল লাহোর কালান্দার্সের হয়ে খেলতেই অস্থির হয়ে আছেন এই ব্যাটসম্যান।
করোনার মহামারিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। কিন্তু পিএসএল বন্ধ তাতে কী? মন তো পড়ে আছে পাকিস্তানের পাঠে। ঠিক যেমন ছন্দে ছিল লাহোর কালান্দার্স, নকআউট ম্যাচের আগে করোনার আক্রমণ না হলে হয়তো ডাঙ্করা ট্রফি নিয়ে উদযাপনের উপলক্ষ পেয়ে যেতেন।
সম্প্রতি এক ভিডিও চ্যাটে হার্ডহিটিং ব্যাটসম্যান বেন ডাঙ্ক বলেন, ‘আমাদের দল সাফল্যের নিকটেই ছিল। প্লে অফের আগে ক্রিস লিন দারুণ একটি সেঞ্চুরি মেরেছিলেন। আশা করছি এই বছরের পরের অংশটায় আমরা সবাই একসঙ্গে হতে পারব। আগামী দুই ম্যাচ খেলে ট্রফি নিয়েই ফিরতে পারব।’
আরও পড়ুন: করোনা: রাশিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১৭৮৬ জন
এই ব্যাটসম্যান আরও বলেন, ‘প্লে অফ শুরুর আগে বিশ্বজুড়ে মারাত্মক কিছু সমস্যার সমাধান হতে হবে। তবে এটা নিয়ে আমার কোনো অস্বস্তি নেই। সত্যিকার অর্থে আমি সেখানে ফিরতে এবং অদূর ভবিষ্যতে প্লে অফ ম্যাচগুলো খেলার জন্য অপেক্ষা করতে পারছি না।’
ইত্তেফাক/আরআই