দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঢাকায় বিদেশি যৌথ-উদ্যোক্তা কোম্পানি এইচডিএফসি-সিনপাওয়ার লিমিটেড শনিবার বিভিন্ন প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য সংখ্যক করোনা ভাইরাস পরীক্ষণ ও প্রতিরোধ উপকরণ প্রদান করেছে। এর মধ্যে রয়েছে প্রায় এক লাখ ফেস মাস্ক, চার হাজার জোড়া হ্যান্ড গ্লাভস, ৪০টি টেস্ট কিট এবং চারশ সেট পিপিই। এর বৃহৎ অংশ বিদ্যুৎ উন্নয়ন র্বোড ও তাদের আওতাধীন সংস্থাগুলোর কর্মীদের মধ্যে বিতরণের জন্য দেওয়া হয়। এছাড়া স্কাউটসকে তাদের ভলেন্টিয়ারদের মধ্যে বিতরণের জন্য ‘করোনা ভাইরাস পরীক্ষণ ও প্রতিরোধ কিট’ বিতরণ করা হয়েছে। কিটের কিছু নমুনা পরীক্ষণের জন্য স্বাস্থ্য মহা-পরিদপ্তরেও জমা দেওয়া হয়েছে।
এইচডিএফসি-সিনপাওয়ার লিমিটেডের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ মো. শফিকুল ইসলামের কাছে থেকে উক্ত সামগ্রী গ্রহণ করেন বিপিডিবি ও বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তারা।
আরও পড়ুন: তিতাসে করোনা রোগী শনাক্ত, ৫ গ্রাম লকডাউন
উপকরণগুলোর মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ৬০ হাজার ফেসমাস্ক, চার হাজা হ্যান্ড গ্লোবস, চারশ পিস পিপিই ও ৩০ পিস থার্মোমিটার প্রদান করা হয়। এছাড়া স্কাউটসকে ১৫ হাজার মাস্ক এবং অন্য সংস্থাগুলোকে ২০ হাজার ফেসমাস্ক এবং এক হাজার হ্যান্ড গ্লোবস দেওয়া হয়।
উপকরণ গ্রহনকারী সংস্থাগুলো দেশের এই মহাদুর্যোগে এইচডিএফসি-সিনপাওয়ার লিমিটেডের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
ইত্তেফাক/এসি