নারায়ণগঞ্জে লকডাউন অমান্য

নৌযানে যাত্রী ঠাসাঠাসি পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে দূরপাল্লার যান চলাচল একেবারে বন্ধ করা হয়েছে যাতে করে ভাইরাসের সংক্রমণ ছড়াতে না পারে। এই অবস্থায় পুরো নারায়ণগঞ্জ লকডাউন করে দেওয়া হয়েছে। কিন্তু  তা  অমান্য করে স্থলপথে দূর-দূরান্তে পাড়ি জমাতে না পারলেও নৌপথ বেছে নিয়েছে অনেকে। শরীর ঘেঁষে ঠাসাঠাসি করে বিভিন্ন নৌযানে করে লকডাউনকৃত জেলা নারায়ণগঞ্জ ছাড়ছে। এতে করে ভাইরাসটি সংক্রমণের শঙ্কা কয়েক গুণ বেড়ে যাচ্ছে। বৃহস্পতিবার লকডাউনের দ্বিতীয় দিনে এ চিত্র দেখা যায় শীতলক্ষ্যা নদীতে। সেখানে একটি ট্রলারে করে প্রায় শতাধিক যাত্রীকে ঠাসাঠাসি করে বহন করতে দেখা গেছে।

শীতলক্ষ্যা নদীতে এই দৃশ্য দেখে অনেকে বলছেন, সড়ক পথে সকল যান চলাচল বন্ধ থাকায় নৌপথে কৌশলে চলাচল করছে। এক্ষেত্রে নৌপুলিশদের দায়িত্বহীনতার বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে। যেখানে পুলিশ প্রশাসন অন্য স্থানে বেশ তত্পর সেখানে নৌপথে লকডাউন অমান্য হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।