কিট হস্তান্তর স্থগিত করেছে গণস্বাস্থ্য কেন্দ্র

করোনা ভাইরাস শনাক্তকরণের কিট হস্তান্তর স্থগিত করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং জিআর কোভিড-১৯ ডট ব্লট প্রকল্পের কো-অর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খোন্দকার। নতুন কিট হস্তান্তরের তারিখ দ্রুতই জানানো হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

পরে যোগাযোগ করা হলে ডা. মুহিব উল্লাহ বলেন, ল্যাবের যে মেশিন দ্বারা কিট তৈরি করা হবে সেটাতে কারিগরি সমস্যা হয়েছে। এ জন্য কিট উত্পাদনে সমস্যা হচ্ছে। আশা করছি দুই-এক দিনের মধ্যে সমস্যা কেটে যাবে।