দুর্গম পাহাড়ি এলাকায় বিমান বাহিনীর চিকিত্সা সহায়তা

জাতীয় যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনীর একটি এমআই-১৭ এসএইচ হেলিকপ্টারে বৃহস্পতিবার ১০ জনের একটি টিকা প্রদানকারী দল খাগড়াছড়ি জেলার মারিশ্যা থেকে নিউ থাংনাংপাড়া গমন করে। খাগড়াছড়ির সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সেখানে প্রায় সাড়ে ১১ হাজার শিশুকে টিকা দেওয়ার জন্য এই দলটি গমন করে। - আইএসপিআর