রংপুর মহানগরীতে বিদ্যুত্স্পৃষ্টের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার নগরীর মডার্ন এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। বিকালে মহানগরীর মডার্ন এলাকার ধর্মদাসে কাপড় শুকাতে দিতে গিয়ে বৃদ্ধা দাদিকে বিদ্যুতের তারে জড়িয়ে ছটফট করতে দেখে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে দাদিসহ নিজেও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায় মুন্না নামে এক কিশোর। তার বাবার নাম বাবু। সে এবারের এসএসসি পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষা করছিল।