করোনা ভাইরাস প্রতিরোধে সশস্ত্র বাহিনীর মেডিক্যাল টিমের কুয়েত গমন

অপারেশন কুয়েত পুনর্গঠনের আওতায় কুয়েত সরকার করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কাছে একটি মেডিক্যাল টিমের সহায়তা চেয়েছে। যার ফলে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ সশস্ত্র বাহিনীর একটি মেডিক্যাল টিম  প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি নিয়ে গত বৃহস্পতিবার কুয়েত গমন করেছে। গতকাল শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।