ময়মনসিংহ-৩ আসনে নৌকাকে বিজয়ী করতে আওয়ামী লীগের বিশাল সমাবেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে মহাজোট মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আহমেদকে বিজয়ী করতে বাংলাদেশ আওয়ামী লীগ গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার বিশাল শোডাউন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল ও সাংগঠনিক সম্পাদক আ. মুন্নাফের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহাজোট মনোনীত প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এম.পি।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু ও ড. সামিউল আলম লিটন, কৃষি সম্পাদক অধ্যক্ষ একেএম আ. রফিক, সদস্য নিলুফার আনজুম পপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, সহ-সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম মুহাম্মদ আজাদ, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ম. নূরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান জামাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা বাবুল, ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, মফিজুন নুর খোকা, আব্দুল মান্নান, আব্দুল্লাহ আল আমিন জনি, সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার, ফেরদৌস আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান সানাউল হক, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলার মোফাজ্জাল হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।