বিজয়নগরে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন হোম কোয়ারেন্টাইনে এবং অপরজন উপজেলা হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। আক্রান্তের খবরের পর হরষপুর ইউনিয়নের পাচগাঁও, বাগদিয়া খৈচাপুরা, সোনামুড়া এবং উপজেলা হাসপাতার সংলগ্ন গ্রামকে লকডাউন করা হয়েছে।
বিজয়নগর হাসপাতালের ভারপ্রাপ্ত টিএইচও ডা. আশরাফুল আলম স্বপন বলেন, গত বুধবার কোয়ারেন্টাইনে থাকা ছয়জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। শনিবার রিপোর্ট হাতে পেয়ে জানা যায় দুইজন করোনা পজিটিভ।
আরও পড়ুন: করোনা শনাক্তের পর হাসপাতাল থেকে পালানো যুবক আটক
এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন, কোভিড-১৯ পজিটিভ থাকায় আক্রান্তদের গ্রামগুলো লকডাউন করা হয়েছে। তাদের সংস্পর্শে আসা লোকদের হোম কোয়ারেন্টাইনে থাকতে এবং উপজেলাবাসীকে ঘরে থাকতে বলা হয়েছে।
ইত্তেফাক/এসি