এই সময়ের ছড়া
অবিনাশ আচার্য
থাকব তবে বদ্ধ ঘরে
জগত্টাকে দেখব পরে
আরো ক’দিন সবুর করে—থাকো
হয়তো না-হয় কষ্ট পেলে
কষ্ট ছাড়াই কেষ্ট মেলে?
হাটবাজারের আড্ডা ফেলে—থাকো
যুদ্ধ এবার অন্যধারা
বাইরে কেন যাবার তাড়া
পরস্পরের সঙ্গ ছাড়া—থাকো
ভাবনা যখন আজেবাজে
স্বস্তি আনো নিজের মাঝে
ব্যস্ত হয়ে ঘরের কাজে—থাকো
আকাশ আবার দীপ্ত করে
আসবে সুদিন আসবে ঘরে
নিজের উপর আস্থা ধরে—রাখো।