আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে ভোলা হবে শিল্পনগরী ----------------------এমপি শাওন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে নির্বাচনী শেষ প্রচারণায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে ভোলা হবে শিল্পনগরী।

সর্বশেষ বৃহস্পতিবার রাতে লালমোহন পৌরসভার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি মাত্র আট বছরে নদী ভাঙন রোধে প্রায় ১২’শ কোটি টাকা বরাদ্দ এনে ভাঙন রোধ করেছি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে বরিশাল-ভোলা সড়কের তেঁতুলিয়া নদীতে ব্রিজ নির্মাণ করা হবে এবং শাহাবাজপুর গ্যাস ফিল্ড ভিত্তিক ভোলাকে শিল্পনগরীতে পরিণত করে ভোলায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আর এতে জেলার হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

এমপি শাওন আরো বলেন, ৩০ ডিসেম্বর স্বতঃস্ফূর্তভাবে নৌকায় ভোট দিন। আমি আপনাদেরকে লালমোহন-তজুমদ্দিন উপজেলায় মডেল সমাজ উপহার দেবো।