রহস্য ফাঁস করলেন স্টুয়ার্ট ব্রড

স্পোর্টস ডেস্ক

গেল অ্যাশেজটা ডেভিড ওয়ার্নারের জন্য যাচ্ছেতাই গেছে। এক স্টুয়ার্ট ব্রডই ১০ ইনিংসের মধ্যে তাকে আউট করেছেন ১০ বার।

বিশ্বেও অন্যতম সেরা একজন ব্যাটসম্যানকে এতটা নাকানি চুবানি কি করে খাওয়ালেন। ব্রড বলেন, ‘ওয়ার্নারের বিরুদ্ধে এর আগে আমার রেকর্ড ছিল বেশ গড়পড়তা। এজন্য আমি ওকে নিয়ে গবেষণা করা শুরু করি। বিশ্বের অন্যতম ভয়ংকর ব্যাটসম্যান ওয়ার্নার। বিশেষ করে তৃতীয় ইনিংসে তার ব্যাটে রান আসা মানে প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাওয়া। অস্ট্রেলিয়াকে জয় এনে দিতে একাই যথেষ্ট সে।’ ওর বিরুদ্ধে শেষ আট-নয় বছরে অনেক ওভার আমি করেছি। সেবার অ্যাশেজের আগে আমি আবিষ্কার করলাম আমার বিরুদ্ধে ওয়ার্নার নির্দিষ্ট পরিকল্পনায় ব্যাটিং করে। যেমন, আমি লম্বা বোলার। আমি বোলিংয়ে এলে ও ক্রিজের ভেতরে গিয়ে ব্যাটিং করে এবং খুব সহজেই বল কাট ও স্কয়ার ড্রাইভ করতে পারে। সেগুলো থেকে অনেক রানও পেয়েছে। একাধিক বাউন্ডারিও এসেছে। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রত্যেকটি ডেলিভারি দিয়ে তার স্ট্যাম্পে আঘাত করার চেষ্টা করব। বল বেশি সুইং করানোর চেষ্টা করব না।  ফুলার লেন্থ বোলিং করব এবং শরীরের থেকে বাইরের বল করা এড়িয়ে গিয়েছি। সিমের পূর্ণ ব্যবহার করেছি।’