গ্রেফতার এক
স্টাফ রিপোর্টার, রংপুর
শনিবার দুপুরে নগরীর পূর্ব শালবন এলাকায় এক ব্যবসায়ীর বাসা থেকে মহানগর ডিবি পুলিশ টিসিবির পণ্য উদ্ধার করে। এসময় ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর পূর্ব শালবন এলাকার লুত্ফর রহমান গালামালের ব্যবসা করেন। তিনি অধিক মুনাফার আশায় টিসিবির পণ্য নিজ বাড়িতে মজুত করে রাখেন। মহানগর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ কার্টন ৫ লিটার বোতলের সয়াবিন তেল, ২২ কার্টন ২ লিটার বোতলের সয়াবিন তেল এবং দুই বস্তা চিনি উদ্ধার করে। এ সময় ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ডিবির সহকারী কমিশনার আলতাফ হোসেন জানান, অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।