খুমেকের চিকিত্সকরা পেলেন আরো ৫০০ পিপিই

খুলনা অফিস

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিত্সকদের জন্য ঢাকা থেকে আরো ৫০০টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এসেছে। শুক্রবার রাত ১০টার দিকে জরুরিভিত্তিতে হেলিকপ্টারে এই পিপিই খুলনায় এসে পৌঁছে।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, শুক্রবার রাতে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ৫০০টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পাঠানো হয়। এ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজে বর্তমানে ৪ হাজার ২০০ পিস পিপিই মজুত আছে। এই মুহূর্তে আমাদের পিপিইর তেমন কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, খুলনায় করোনার জন্য নির্ধারিত হাসপাতাল নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে খুলনায় ১০টি আইসিইউ বেডসহ ১০০টি বেড প্রস্তুত রাখা হয়েছে।