বেড়া (পাবনা) সংবাদদাতা
বেড়া উপজেলায় শনিবার করাতকাল থেকে অচেতন অবস্থায় পড়ে থাকা এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। প্রথমে পরিচয় জানা না গেলেও পরে জানা যায় তিনি উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের মালদাপাড়া গ্রামের সাইফুল ইসলাম।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ মাহমুদ বলেন, আমরা ঐ যুবককে করাতকল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে থাকতে পারেন। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কর্মকর্তা (এমও) আজফার বিন আনিস বলেন, ঐ যুবককে আমরা প্রয়োজনীয় চিকিত্সা দিয়ে যাচ্ছি। তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। তবে তিনি অজ্ঞানপার্টির শিকার হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি।