নারায়ণগঞ্জ থেকে পালিয়ে গোপালগঞ্জে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেসরকারি ওষুধ কোম্পানির এক কর্মী।
শনিবার রিপোর্ট হাতে পাওয়ার পর তার শরীরে করোনা ভাইরাস পজেটিভ বলে নিশ্চিত হওয়া গেছে।
তার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার সরাইডাঙ্গা গ্রামে। তিনি এসিআই ফার্মাসিটিউক্যাল লিমিটেডের নারায়ণগঞ্জ ডিপোর ম্যানেজমেন্ট বিভাগে চাকরি করেন।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন জানান, আক্রান্ত ওই ব্যক্তি গত ৯ এপ্রিল কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে পালিয়ে টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের নিজের বাড়িতে আসেন। তার সর্দি-জ্বর, গলাব্যাথাসহ কাশি ছিলো। প্রতিবেশীরা এ বিষয়টি আমাদের অবহিত করে। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়।
তিনি আরো জানান, তার সংস্পর্শে আশা স্বজন ও পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনে নেওয়া হবে। এ ছাড়া উপজেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় করনীয় ঠিক করা হবে।
ইত্তেফাক/জেডএইচ