যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত ফেডারেল সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে (এনআইএইচ) বাংলাদেশের কৃতী সন্তান ড. আবদুল কাদের সাগর ‘বায়োমেডিক্যাল রিসার্চ ফেলো’ হিসেবে গত ২৯ মার্চ যোগদান করেছেন। দিনাজপুর শহরের পাক-পাহাড়পুর নিবাসী বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট এবং জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লায়ন অ্যাডভোকেট এম এ মজিদ ও কামরুন নাহার জেসমিনের একমাত্র সন্তান ড. আবদুল কাদের সাগর বিশ্বের ও যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা ইউনিভার্সিটি অব উইসকনসিন-মেডিসন থেকে ২০১৯ সালে ‘বয়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।