টরন্টোয় দুই ঘণ্টার ব্যবধানে করোনায় আরো দুই বাংলাদেশির মৃত্যু

কানাডা সংবাদদাতা

টরন্টোতে দুই ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে আরো দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন বাংলাদেশি আইটি প্রকৌশলী জামাল আলী (৪৫) ও আশরাফুল ইসলাম ওমর (৪২)। ১০ এপ্রিল আশরাফুল ইসলাম ওরফে শেখ ওমর ইস্ট ইয়র্কের একটি হাসপাতালে মারা গেছেন। তিনি ঢাকার শান্তিবাগের বাসিন্দা। একইদিনে সন্ধ্যায় বাংলাদেশি জামাল আলী টরন্টো জেনারেল হাসপাতালে COVID-১৯’এ চিকিত্সাধীন অবস্থায় মারা যান।  উল্লেখ্য, এর আগে করোনায় ৪ এপ্রিল অটোয়ায় শরিয়তুল্লাহ এবং ৫ এপ্রিল টরন্টোতে মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমানের মৃত্যু হয়। ফলে কানাডায় করোনায় আক্রান্ত বাংলাদেশির মৃত্যুর সংখ্যা দাঁড়াল চার।