শোক সংবাদ

আহসান আরা

দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজার মা আহসান আরা (৯০) গতকাল শনিবার  বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার আসর নামাজের পর নগরীর পশ্চিম ফিরোজ শাহ মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।

সাংবাদিক সালাহউদ্দিন মো. রেজার মায়ের মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী এবং সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরি, সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।