সীতাকুন্ডে চাঁদা না পেয়ে ৭ লাখ টাকার মাল লুট পুলিশের সঙ্গে সংঘর্ষ

সীতাকুন্ডে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

জানা যায়, সরকার ঘোষিত লকডাউন না মেনে গত শুক্রবার রাত ১০টায় বার আউলিয়া ইউনিয়নের মাদক সম্রাট ইন্না বাহিনীর প্রধান সন্ত্রাসী ইন্না জিরি সুবেদার শিপ ইয়ার্ডের মালিক মো. লোকমানের কাছ থেকে চাঁদা না পেয়ে তার ইয়ার্ড থেকে ইন্নার নেতৃত্বে রানা, নজরুল, নয়ন ও হান্নানসহ ৭০/৮০ জন সন্ত্রাসী ট্রাকে করে ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে তারা আরো মালামাল নিতে আসলে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পুলিশও আত্মরক্ষার্থে ১৫ রাউন্ড গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। উল্লেখ্য, ইন্নাসহ তার বাহিনী দীর্ঘ দিন ধরে উক্ত ইয়ার্ডের মালিকের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল।