ইরাকে হিজবুল্লাহ কমান্ডার শেখ মুহাম্মদ আল খাওতারানি সম্পর্কে তথ্য দিলে ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শেখ মুহাম্মদ আল খাওতারানি ইরাকে ইরান সমর্থিত প্যারা মিলিটারি গ্রুপের মধ্যে সমন্বয়ের কাজ করছেন। তিনি সরকারের বাইরে কিছু গ্রুপের নিয়ন্ত্রণ করছেন। এসব গ্রুপ বিক্ষোভকারীদের ওপর নির্যাতন ও বিভিন্ন কূটনৈতিক মিশনে হামলা চালাচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের হাতে নিহত ইরানি জেনারেল কাসেম সোলেইমানির সহযোগী। —আল জাজিরা