শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে মানববন্ধন

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং সত্, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহ্বানে বৃহস্পতিবার শরণখোলায় মানববন্ধন করেছে সুজন (সুশাসনের জন্য নাগরিক)। উপজেলার পাঁচরাস্তা বাদল চত্বর মোড়ে এ মানববন্ধন করা হয়।

আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সুজনের উপজেলা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংবাদিক ইসমাইল হোসেন লিটন, এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন প্রমুখ অংশগ্রহণ করেন।