রাত পোহালেই ভোট, কিন্তু চিলমারীতে ধানের শীষের নেতা-কর্মীরা প্রতীক পেয়ে যে উদ্যমে প্রচারণার কাজ চালিয়ে আসছিলেন পুলিশি বাধা ও হয়রানির মুখে তা থমকে গেছে। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী সরে যাওয়ায় হতাশায় ভুগছেন লাঙ্গলের কর্মী-সমর্থকরা। তবে উত্ফুল্ল অবস্থায় রয়েছে আওয়ামী লীগ।
গত সপ্তাহে যুবদলের তিন নেতাকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। বিএনপি’র অন্যান্য নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি চালালে গ্রেফতার আতঙ্কে অনেকে গা ঢাকা দিয়েছেন। এখানে জাতীয় পার্টির প্রার্থী আশরাফ-উদ-দৌলা নির্বাচন থেকে সরে যাওয়ায় লাঙ্গলের কর্মী-সমর্থকদের মাঝে হতাশা দেখা দিয়েছে। জাতীয় পার্টির সরে যাওয়ায় স্বতন্ত্র প্রার্থী গোলাম হাবিব দুলালের সিংহ প্রতীকের কর্মী-সমর্থক ও আওয়ামী লীগ প্রার্থী সাবেক এমপি জাকির হোসেন মহাজোটের প্রার্থী হওয়ায় নেতা-কর্মীরা উত্ফুল্ল রয়েছেন।