করোনা উপসর্গে কুষ্টিয়া ২৫০ শষ্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি থাকা এক নারীর (৪৩) মৃত্যুু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি জেলার মিরপুর উপজেলায়।
হাসপাতালের আরএমও ডাক্তার তাপস কুমার সরকার জানান, গত ১০ এপ্রিল সর্দি, কাশি, জ¦রসহ তিনি হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর শনিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইডিসিআরে পাঠানো হয়। তবে এখনো পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।
আরও পড়ুন: শোবার ঘরের মাটি খুঁড়ে সরকারি চালের বস্তা উদ্ধার
কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, যেহেতু করোনা সন্দেহে ওই রোগী আইসোলেশনে ভর্তি ছিলেন তাই বিধি মোতাবেক বিশেষ প্রক্রিয়ায় ওই নারীর দাফন ব্যবস্থা সম্পন্ন করা হবে।
ইত্তেফাক/এসি