ঈশ্বরগঞ্জে নারী করোনায় আক্রান্ত, ইউনিয়ন লকডাউন 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গার্মেন্টস কর্মী (২২) করোনায় আক্রান্ত হয়েছে। ওই নারী নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসে চাকরি করতেন। 

গত ৭ এপ্রিল ওই গার্মেন্টস কর্মী গ্রামের বাড়ি উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামে আসে। ১১ এপ্রিল শনিবার তার করোনার পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রবিবার ওই ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় আঠারবাড়ি ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়। 

আরো পড়ুন : রাজশাহী মেডিকেল থেকে পালিয়েছে শ্বাসকষ্টের রোগী

ইউনিয়নটি  উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, ওই ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় আঠারবাড়ি ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়েছে।

ইত্তেফাক/ইউবি