জামালপুরে করোনায় আক্রান্ত আরো তিন

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আরো তিন জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে দুই জন নারী এবং একজন পুরুষ। এই তিন জনের মধ্যে একজনের বাড়ি বকশীগঞ্জ উপজেলায়। অপর দুই জনের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার পৌর শহরের বাসিন্দা চরভবসুর গ্রামে।

জামালপুর সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, জামালপুরের সাতটি উপজেলা থেকে গত ১০ এপ্রিল সন্দেহভাজন ২৮ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরদিন সন্ধ্যায় পরীক্ষার রিপোর্ট পেয়েছি। সে অনুযায়ী তিন জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। অবশিষ্ট ২৫ জনের করোনার উপস্থিতি পাওয়া যায়নি। সংক্রমিত ঐ তিন জনকে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে আনা হবে। ঐসব রোগীর বাড়িসহ আশপাশে বেশ কিছু বাড়ি লকডাউন করার জন্য স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন বলে তিনি উল্লেখ করেছেন। এছাড়া তিনি বলেন, আইসোলেশন কেন্দ্রে রাখা চিকিত্সাধীন আগের চার জন বর্তমানে শঙ্কামুক্ত।