স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুর শহরের নাজমা রহিম ফাউন্ডেশনের ১ হাজার প্রতিবন্ধীর মাঝে রবিবার চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। হুইপ ইকবালুর রহিম বলেন, হয়তো সব প্রতিবন্ধীকে ত্রাণ দিতে পারছি না। তবে আমাদেরকে জানালে আমরা প্রতিবন্ধীদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেব। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সদস্য সচিব অনামিকা পান্ডেসহ ফেডারেশনের নেতৃবৃন্দ।