জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলা যুবলীগের সদস্যের গুদাম থেকে ১০টাকা কেজি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ হাজার ৪০০ কেজি মোট ২১৬ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালায় নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। যুবলীগ নেতা রানা মিয়া খোকা সদর উপজেলা যুবলীগের সদস্য।
নরুন্দি তদন্তকেন্দ্রের আইসি মো. সজীব রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।