ইত্তেফাক রিপোর্ট
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জাতিসংঘ শাখার অতিরিক্ত সচিব সুলতানা আফরোজকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) করা হয়েছে। গতকাল রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সুলতানা আফরোজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অব গভর্নমেন্ট (কেএসজি) থেকে জনপ্রশাসনে এমএ ডিগ্রি অর্জন করেছেন এবং ১৯৮৯ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন ক্যাডার) যোগদান করেন।
তিনি রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন ও রোমের ইউএন এজেন্সিগুলোর (এফএওও, আইএফএডি এবং ডব্লিউএফপি) বাংলাদেশের বিকল্প স্থায়ী প্রতিনিধি ছিলেন।