আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের পক্ষ থেকে রাজধানীতে শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল রবিবার রাজধানীর তেজগাঁও ও হাতিরঝিল এলাকায় বসবাসরত সিরাজগঞ্জ ও কাজীপুরের বাসিন্দা এবং শ্রমজীবী ২০০ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, তেল ও লবণ।