ত্রাণ চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইজিপির নির্দেশ

ত্রাণ চুরি ও অনিয়মকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল রবিবার পুলিশ হেডকোয়ার্টার থেকে এক ভিডিও কনফারেন্সে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।

ভিডিও কনফারেন্সে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, ত্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। সরকারি ত্রাণ চুরি বা অনিয়মকারীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এ জন্য নিজ নিজ এলাকায় বিশেষ অভিযান চালাতে হবে। গতকাল বেলা ৩টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন আইজিপি।

করোনা পরিস্থিতিতে ব্য?ক্তিগতভা?বে অসহায় ও দুস্থ মানুষদের ত্রাণ দেওয়ার ক্ষেত্রে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য জনগণের প্র?তি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যেসব স্থানে লকডাউন করা হয়েছে, তা সঠিকভাবে মেনে চলতে হবে। জনগণকে ঘরে থাকতে হবে। বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, করোনা-সংকট চলাকালে কোনোভাবেই যেন অপরাধ না বাড়ে, সেদিকে নজরদারি বাড়াতে হবে।

 

ত্রাণ চোরের বিরুদ্ধে

অভিযানে র্যাব

ত্রাণের চাল চোর ও ত্রাণ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব অনিয়মকারীর বিরুদ্ধে এরই মধ্যে অভিযান শুরু করেছে র্যাব। এ ব্যাপারে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংসের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা শতভাগ বাস্তবায়নে মাঠে নেমেছে র্যাব। চাল চুরিসহ ত্রাণ নিয়ে যারা দুর্নীতি করছে তারা যে-ই হোক তাকে আইনের আওতায় আনবে র্যাব।

তিনি আরো বলেন, র্যাবের সব ইউংকে এ ব্যাপারে র্যাবের মহাপরিচালক নির্দেশনা দিয়েছেন। এ দুর্যোগে জনগণের জন্য সরকারি সব নির্দেশনা বাস্তবায়নে র্যাব সক্রিয় থাকবে। তিনি আরো জানান, ত্রাণের চাল চুরির অভিযোগে র?্যাব এ পর্যন্ত মোট সাত জনকে গ্রেফতার করেছে এবং ৩৪ হাজার ২৪০ কেজি চাল ও অন্যান্য সামগ্রী জব্দ করেছে। এছাড়া টিসিবির স্বল্প মূল্যের পণ্য অবৈধভাবে বিক্রির অভিযোগে দুই জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।