করোনা দুর্যোগে তিন হাজার মানুষকে নজিবুল বশর মাইজভান্ডারীর অনুদান

ফটিকছড়ি উপজেলা পরিষদের করোনা দুর্যোগের জন্য গঠিত আর্থিক ফান্ডে ব্যক্তিগত তহবিল থেকে তিন হাজার মানুষের জন্য প্রায় পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করেছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

এদিকে, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্সদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে দুই দফায় ২৫০ পিপিই প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ সায়েদুল আরেফীন এর নিকট ফটিকছড়ি উপজেলার সকল কমিউনিটি ক্লিনিক গুলোর সংস্কার কাজের জন্য ১০০ ব্যাগ সিমেন্ট , ১৫০০ পিছ লাইফ বয় সাবান, ১০০ কেজি ব্লিচিং পাউডার, ২৫০ বোতল উন্নত মানের হ্যান্ড স্যানিটাইজার ও ৫০০ (পাঁচ শত) পিছ মাস্ক প্রদান করা হয়।

আরও পড়ুনঃ দেশে পর্যাপ্ত ইউরিয়া সার মজুদ আছে: বিসিআইসি

এছাড়া, তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে ফটিকছড়ি উপজেলার তিন হাজার সাধারন নিম্ন মধ্যবিত্ত ও অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তায় খাদ্য সামগ্রী  উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সকল জনপ্রতিনিধির সাথে সমন্বয় করে বিতরন করা হচ্ছে।

ইত্তেফাক/এমএএম