শিশুতোষ নতুন ধারাবাহিক নাটক ‘মেছো তোতা গেছো ভূত’।
নাটকটি পরিচালনা করেছেন নজরুল। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন মনিরুল ইসলাম রুবেল। এতে অভিনয় করেছেন শিশুশিল্পী ইশরাক তুর্য, ওয়ানিয়া জারিন আনভিতা, শহীদুজ্জামান সেলিম, ফারজানা ছবি, তুষার খান, ওয়াহিদা মল্লিক জলি, শতাব্দী ওয়াদুদ, দিপা খন্দকার ও প্রিয়াম অর্চিসহ অনেকে।
নাটকটির পাপেটিয়াররা হলেন খালেদ হাসান রুমি, সায়মা করিম, মেহেরুন্নেসা ছোটো, ফয়সাল মাহমুদ, জর্জ দীপ্ত, মৃধা অওমি ও ফায়কুজ্জামান শিহাব। এই নাটকের মধ্য দিয়ে জানা যাবে, মাছের পুষ্টিগুণ, স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা এবং ছেলেমেয়ে উভয়ের সমান কাজ করার ক্ষমতা সম্পর্কে।