‘আমি ধোনির জায়গায় থাকলে...’

নিজের ইউটিউব চ্যানেলে বরাবরই সরব শোয়েব আখতার। এবার মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনির ইস্যুতে, ‘বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া দরকার ছিল ধোনির। আমি ধোনির জায়গায় হলে এতদিনে অবসর নিয়ে ফেলতাম। সীমিত ওভারের ক্রিকেটে আমি আরো তিন-চার বছর খেলতে পারতাম। কিন্তু আমি শতভাগ দিতে পারছিলাম না বলে ২০১১ সালের বিশ্বকাপের পরই বিদায় বলে দিই। শোয়েবের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে দেওয়ার মতো আর কিছু বাকি নেই ধোনির মধ্যে, ‘নিজের সামর্থ্যের সেরাটা দলের জন্য দিয়ে ফেলেছেন ধোনি। সম্মানের সঙ্গে তার ক্রিকেট ছাড়া উচিত। সিদ্ধান্তটা কেন এত ঝুলিয়ে রেখেছে আমি বুঝতে পারছি না। আমার মনে হয়, বিশ্বকাপের পরই তার অবসরে যাওয়া উচিত ছিল।’