করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজের ইউটিউবে ভিডিও দিয়ে দেশের মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন সময়ে বার্তা দিয়েছেন শোয়েব আখতার। অথচ লকডাউনের মধ্যে নিজেই নিয়ম ভঙ্গ করলেন। সেই নিয়ম ভঙ্গের ভিডিও নিজেই আবার সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন শোয়েব। ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন শোয়েব। জনশূন্য রাস্তায় একা একা সাইকেল চালাচ্ছেন তিনি। তার মুখে মাস্কও নেয়নি এবং তা দেখাও যায়নি। ভিডিওতে তিনি বলছেন, ‘আমার সুন্দর শহরে সাইকেল চালাচ্ছি। দারুণ আবহাওয়া। জনশূন্য রাস্তা। এটাই শরীরচর্চার জন্য সেরা।’