করোনার নমুনা সংগ্রহেও উত্সুক জনতার ভিড়!

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলবাড়ীয়ায় মেডিক্যাল টিম যাবে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হচ্ছেন উত্সুক জনতা। ভিড় সামাল দিয়ে নমুনা সংগ্রহ করতে হচ্ছে মেডিক্যাল টিমকে। প্রতিটি নমুনা সংগ্রহে এমন উত্সুক জনতার ভিড় বাড়ছে। ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার হারুন আল মাকসুদ জানান, নমুনা সংগ্রহের সময় উত্সুক জনতার ভিড়, এতেও স্বাস্থ্যঝুঁকি রয়েছে। উত্সুক জনতার ভিড় সামাল দিতে স্থানীয়দের আরো সচেতন হতে হবে।