বামনা (বরগুনা) সংবাদদাতা
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ রহমাতুর রব ইরতিজা আহসান গতকাল সোমবার ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে ও চার কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন ও শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি।