ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ পুলিশের বিদায়ী আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি তিন বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগে থাকবেন। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে জাবেদ পাটোয়ারীর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। উল্লেখ্য আজ মঙ্গলবার জাবেদ পাটোয়ারী অবসরে যাচ্ছেন।