রংপুরে ৪ জনের শরীরে করোনা সনাক্ত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে গত ২৪ ঘণ্টায়  ৯৪ জনের নমুনা  পরীক্ষা করেছে। এদের মধ্যে ৪ জনের শরীরে  নভেল করোনা সনাক্ত হয়েছে বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুননবী লাইজু সাংবাদিকদের জানান।

নভেল করোনা শনাক্তদের মধ্যে  গাইবান্ধার জেলার সাঘাটা উপজেলার ১জন। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ১জন, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ১জন এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ১জন রয়েছেন।

আরো পড়ুন: মঠবাড়িয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত

প্রাথমিক ভাবে জানা গেছে আক্রান্তরা অনেকেই ঢাকার নারায়ণগঞ্জ থেকে এসেছেন।

ইত্তেফাক/এমআর