রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প কাজে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেও এগিয়ে চলছে সরকারের অন্যতম অগ্রাধিকারভিত্তিক রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের নির্মাণ কাজ। বছরের শেষ নাগাদ মূল রিঅ্যাক্টর বসানোর কাজ শুরু হবে বলে জানা গেছে। প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর প্রকল্পের কাজে অভূতপূর্ব অগ্রগতি হচ্ছে জানিয়ে বলেন, প্রথম ইউনিটের অভ্যন্তরীণ কন্টেইনমেন্টের নির্মাণের তৃতীয় ধাপে ১২টির মধ্যে ৭ম প্রি-স্ট্রেসড মাউন্টিং ব্লক স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, তৃতীয় ধাপে ১৪.৫ মিটার নির্মাণের কাজ চলছে। ইতিপূর্বে দুই ধাপে ২০ মিটারের নির্মাণ সম্পন্ন হয়েছে। অভ্যন্তরীণ কন্টেইনমেন্টের মোট উচ্চতা হবে ৬১.৭ মিটার। তিনি বলেন, ইতিপূর্বে মাটির নিচে ৩০ মিটার কাঠামোর নির্মাণ সম্পন্ন হবার পর স্থাপিত হয়েছে কোর ক্যাচার। বিদ্যুেকন্দ্রের স্বয়ংক্রিয় আধুনিক প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই কোর ক্যাচার। একই সঙ্গে এগিয়ে চলছে বহিঃস্থ কন্টেইনমেন্টের নির্মাণ কাজ। এটির উচ্চতা হবে ৬৪.৫ মিটার।