প্রধানমন্ত্রী আমাকে ভালোবেসে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন :মাশরাফি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার  সপ্তাহব্যাপী পথসভা ও জনসভায় নিজস্ব কোনো অর্থ ব্যয় করা লাগেনি। মাশরাফিকে ভালোবেসে দলবল নির্বিশেষে স্ব স্ব উদ্যোগে পায়ে হেঁটে,ভ্যানে চড়ে,ইজিবাইকে করে, মোটর সাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে করে  যার যার মতো নির্বাচনী প্রচারণা চালায়। মাশরাফি বিন মর্তুজার  সঙ্গে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে পথসভা ও জনসভায় অংশগ্রহণ করে। মাশরাফি নড়াইলবাসীর এ ভালোবাসায় অভিভূত হয়ে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ভালোবেসে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে না  এলে এত ভালোবাসা পাওয়ার যে অভিজ্ঞতা তা আমি কখনো বুঝতে পারতাম না। নির্বাচনী এলাকার সাধারণ মানুষের ভালোবাসায় আমি অভিভূত। আপনারা আমাকে ভালবেসে  নৌকা মার্কায় ভোট দিয়ে  বিজয়ী করে  শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলে নড়াইলের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।