করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতজুড়ে লকডাউন। দেশটিতে নেওয়া হয়েছে নানা রকম প্রয়োজনীয় সতর্কতা ব্যবস্থা। এরপরও ভারতে দিনে দিনে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩২৪ জন করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন। দেশটিতে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন মোট ৯,৩৫২ জন।
সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, ভারতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৩২৪ জনের। এর মধ্যে কেবল মাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১৪৯ জন।
আরও পড়ুন: ঢাকাই সিনেমা ইতিহাসের এক অন্য বৈশাখ
ভারতের রাজ্যগুলির মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এখানে আক্রান্তের সংখ্যা ১,৯৮৫ জন। এছাড়াও দিল্লিতে ১,১৫৪ জন, তামিলনাড়ু ১,০৭৫ জন, রাজস্থানে ৮০৪ জন, এবং মধ্যপ্রদেশে ৫৩২ জন এবং গুজরাট ৫১৬ জন আক্রান্ত হয়েছে।
ইত্তেফাক/আরআই