করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে চলছে মৃত্যুর মিছিল। এমন অবস্থায় করোনা ভাইরাসের টিকার বিষয়ে ফের আশ্বস্ত করলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির এক অধ্যাপক। সেপ্টেম্বরেই করোনার টিকা আসবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
বিবিসি রেডিওতে এক অনুষ্ঠানে করোনা ভাইরাসে টীকার বিষয়ে জানিয়েছেন বিশেষজ্ঞ প্রফেসর সারাহ গিলবার্ট। এর আগেও তিনি একই আশ্বাস দিয়েছিলেন।
এবছরই ঠিকা আসবে এ বিষয়ে তিনি বলেনি, খুব শিগগিরই তারা ক্লিনিক্যাল পরীক্ষা শুরু করবেন এই টিকার। তার পরই উত্পাদন প্রক্রিয়া দ্রুততর করতে হবে।
আরও পড়ুন: ভারতে ২৪ ঘণ্টায় করোনায় ঝরলো ৫১ প্রাণ
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, গতবছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকে উৎপত্তি হয়ে বিশ্বজুড়ে প্রায় ১৯ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু বরণ করেছে ১ লাখ ১৮ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়েছে প্রায় সাড়ে চার লাখ মানুষ।
ইত্তেফাক/আরআই