ইন্দোনেশিয়ার রাস্তায় ‘ভুতের’ টহল

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাস্তায় টহল দিচ্ছে ‘ভুত’। সামাজিক দূরত্ব বজায় রাখতে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কেপু গ্রামে একদল স্বেচ্ছাসেবী ভুতের মতো সেজে টহল দিচ্ছে।  

ইন্দোনেশিয়ার রুপকথা অনুযায়ী মৃত মানুষের আত্মা ভুত হয়ে ঘুরে বেড়ায়। সেই ভুত সেজে রাতে হেঁটে বেড়িয়ে মানুষকে ঘরে রাখার কাজ করছে একদল স্বেচ্ছাসেবী। যেন মানুষ ভয় পেয়ে আর রাস্তায় না বেড়ায়। 

এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত পাওয়া গেছে ৪৫০০ জন। মারা গেছেন ৪০০ জনের মত।  তবে বিশেষজ্ঞরা বলছে দেশটিতে আক্রান্ত ও মৃতের  আসল সংখ্যা আরো অনেক বেশি হবে। বিবিসি। 

ইত্তেফাক/এসআর