আরিচা ঘাটের পশ্চিমে যমুনা বক্ষে শুক্রবার বিকালে দু’টি স্পিড বোটের সংঘর্ষে এক যাত্রী নিহত ও তিন শিশু নিখোঁজ হয়। নিহত যাত্রী পাবনার সাঁথিয়া এলাকার চাকরিজীবী ইকবাল হোসেন (৩৫)। নিখোঁজ শিশুরা হচ্ছে: নরসিংদীর খারাবর গ্রামের রফিকুল ইসলামের কন্যা তনয় (৩) ও নয় মাসের পুত্র তামিন। এছাড়া দীপ্তি আক্তার (১৩) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। দুর্ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার দক্ষিণে স্থানীয় জেলেদের জালে ইকবালের লাশ পাওয়া যায়। শিবালয় থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশ ও দমকলের ডুবুরিরা নিখোঁজ যাত্রীদের সন্ধান চালাচ্ছে।