যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে চাঁদপুরের হাজীগঞ্জের বিউটি আক্তার বেবী নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার (১৩ এপ্রিল) বিকাল তিনটা ২৮ মিনিটে তিনি মারা যান।
তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার মনির হোসেনের স্ত্রী। গত ৪ এপ্রিল তিনি ওয়াশিংটনের আইসল্যান্ড হসপিটালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরো পড়ুন: মুন্সীগঞ্জে র্যাবের গুলিতে দুই ডাকাত নিহত
তার স্বামী মনির হোসেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি ও বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগের সভাপতি তালুকদার সামছুজ্জোহা ডনের শ্বাশুড়ি।
ইত্তেফাক/এএএম